ছবি: সংগৃহীত
সারাদেশ

বান্দরবানে ২৪ পর্যটক উদ্ধার, নিহত ১

জেলা প্রতিনিধি: বান্দরবানে দুর্গম এলাকা থেকে আটকে পড়া ২৫ জনের একটি পর্যটক দলকে উদ্ধার করেছে সেনাবাহিনী। এদের মধ্যে এক পর্যটক ঝর্ণায় পড়ে মারা গেছেন।

আরও পড়ুন: বৃষ্টি অব্যাহত থাকতে পারে

রোববার (১৩ আগস্ট) আলীকদম উপজেলার দুর্গম দোছড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

নিহত পর্যটক মোহাম্মদ রাফির বাড়ি কক্সবাজার জেলার চকরিয়ায়।

জানা যায়, খবর পেয়ে আলীকদম সেনাবাহিনীর জোন থেকে একটি দল আজ ভোরে সেখানে যায়। এর আগে শনিবার (১২ আগস্ট) রাতে স্থানীয় একটি উদ্ধারকারী দল সেখানে যায়।

আরও পড়ুন: বজ্রপাতে কৃষকের মৃত্যু

স্থানীয়রা জানান, ২৫ জনের ঐ দলটির মধ্যে ২১ জন ঢাকার পর্যটক এবং ৪ জন স্থানীয় গাইড ছিলেন। ৫ দিন আগে ঢাকা থেকে ভ্রমণ শুরু করেন পর্যটক দলটি। বৃহস্পতিবার (১০ আগস্ট) আলীকদমে যায় তারা।

পরদিন শুক্রবার (১১ আগস্ট) তারা আলীকদম উপজেলার দুর্গম দোছড়ি এলাকার সাইংপ্রা ঝর্ণা দেখতে যায়। সেখানেই আটকে পড়েন তারা।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে বিস্ফোরণ, আহত ৬

সেখানে অবস্থানকালে শনিবার বিকেলে মারা যান মোহাম্মদ রাফি নামের এক পর্যটক। পরে স্থানীয়দের মাধ্যমে আলীকদম প্রশাসনকে বিষয়টি জানানো হলে সেনাবাহিনী ও স্থানীয়দের উদ্ধারকারী দল সেখানে যায়।

জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জানিয়েছেন, তাদেরকে উদ্ধার করে আলীকদম সদরে নিয়ে আসা হচ্ছে।

পুলিশ সুপার মোহাম্মদ সৈকত শাহীন জানান, পর্যটকটের মধ্যে ১ জন মারা গেছেন। অন্যরা সবাই নিরাপদে আছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা