ছবি: সংগৃহীত
সারাদেশ

মাদক বিক্রি না করায় কুপিয়ে জখম

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইলের চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহান শেখের মাদক বিক্রি না করার জের ধরে শান্ত শেখ নামের এক যুবককে কেঁচি দিয়ে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: মা-মেয়েকে কুপিয়ে হত্যা

আহত শান্ত (২৩) হাসাইল বানারী ইউনিয়নের নজরুল শেখের ছেলে।

এ ঘটনায় শান্ত শেখ শুক্রবার (১১ আগস্ট) রাতে টঙ্গীবাড়ি থানায় মাদক ব্যবসায়ী সোহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ১১ টার দিকে শান্তকে ফুলতলা নামক স্থানে কেঁচি দিয়ে কুপিয়ে জখম করে সোহান।

আরও পড়ুন: ইতালিতে বাংলাদেশি নারীর মৃত্যু

আহত শান্ত বলেন, আমার ফুফাতো ভাই মিরাজ মাদক ব্যবসায়ী সোহানের দেওয়া মাদক বিক্রি করতে বললে মিরাজ মাদক বিক্রি করতে অস্বীকৃতি জানায়।

সোহান তাকে বলে, তুই আমার মাদক বিক্রি না করলে তোর এক পা ভাঙ্গা, আরেক পা আমি ভেঙ্গে দিবো। এরপর আমার ফুফাতো ভাই আমাকে বিষয়টি জানালে আমি সোহানকে জিজ্ঞেস করি তুই আমার ভাইকে এই ধরনের কথা কেন বলছোস?

এ কথা বলাতে সোহান আমাকে কেঁচি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তখন চিৎকার শুনে লোকজন জড়ো হতে থাকলে সোহান দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন: আখাউড়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ৪

তিনি আরও জানান, সোহান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। যদি কেউ তার বিরুদ্ধে কথা বলে, তাহলে পুলিশ দিয়ে হয়রানি করায়।

এ ব্যাপারে মিরাজ বলেন, সোহান আমাকে মাদক বিক্রি করতে বলে। আমি মাদক বিক্রি করবো না বললে ও আমাকে বলে, ‘তুই আমার লগে থাকবি না। আমার লগে চলতে হবে, আমার মাদক বিক্রি করতে হবে।’ তখন আমি বলি, তোর সাথে থাকবো না, মাদকও বিক্রি করবো না।

আরও পড়ুন: ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা

ও আমাকে বলে, তোর এক ঠ্যাং ভাঙ্গা, আমার মাদক বিক্রি না করলে আরেক ঠ্যাং ভেঙে ফেলবো। এ কথা আমি আমার মামাতো ভাই শান্তকে জানাই।

পরে শান্ত সোহানকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে সোহান শান্তকে কেঁচি দিয়ে কুপিয়ে জখম করে।

আরও পড়ুন: মিয়ানমারে বন্যায় নিহত ৫

এলাকাবাসীর অভিযোগ, সোহান পুলিশের সোর্স পরিচয়ে দীর্ঘদিন যাবত হাসাইল এলাকায় মাদক ব্যবসা, নৌযানে ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। পুলিশের সোর্স হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করছে না।

এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানার (ওসি) মো. রাজিব খান বলেন, সোহান পুলিশের সোর্স নয় । সে চোর-বাটপার শুনেছি। অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা