সংগৃহীত
সারাদেশ

ট্রাক উল্টে নারী শ্রমিক নিহত  

জেলা প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় টমেটো বোঝাই ট্রাক উল্টে হালেমা আক্তার (১৯) নামের এক নারী শ্রমিক নিহত হয়।

বৃহস্পতিবার (১০ আগস্ট) ওলিপুর উপজেলার শিল্প এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: কারাগারে ২ আসামির মৃত্যু

নিহত হালেমা চুনারুঘাট উপজেলার আসামপাড়া এলাকার বড়বাড়ির মো. মর্তুজার মেয়ে। তিনি প্রাণ-আরএফএল গ্রুপে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে হালেমা কর্মস্থলে নাইট শিফটের কাজে যাওয়ার সময়, তাফরিদ কটন মিলস এর সামনে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা টমেটো বোঝাই ১ টি ট্রাকের চাকা খুলে চেকিং করা অবস্থায় ট্রাকটি উল্টে হালেমাকে নিয়ে খাদে পড়ে যায়।

আরও পড়ুন: কিশোরকে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিক উভয়দিকের সকল যানবাহন আটকা পড়ে। ঘন্টাখানেকের ভেতর যান চলাচল স্বাভাবিক হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বরতরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হালেমার মরদেহ উদ্ধার করেন।

হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম ভূঞা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা