ছবি : সংগৃহিত
সারাদেশ

নোয়াখালীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নোয়াখালী প্রতিনিধি: মাইজদী স্টেশনের প্ল্যাটফর্মের পাশে একটি গাছ রেল লাইনের ওপর উপড়ে পড়ে নোয়াখালীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আরও পড়ুন: বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ

গতকাল সোমবার (৭ আগস্ট) রাতে এ দুর্ঘটনা ঘটে।

ফলে মঙ্গলবার (৮ আগস্ট) সকালে নোয়াখালী থেকে উপকূল এক্সপ্রেস ঢাকার উদ্দেশে, নোয়াখালী এক্সপ্রেস কুমিল্লা থেকে নোয়াখালী যেতে পারেনি। এতে ঢাকামুখী অনেক যাত্রী মাইজদী কোর্ট ও সোনাপুর স্টেশনসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়েন। উপড়ে পড়া গাছটি অপসারণের কাজ করছে কর্তৃপক্ষ। উপড়ে পড়া গাছ অপসারণের কাজ শেষ হলে ট্রেন দুটি নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

আরও পড়ুন: আদিবাসী স্বীকৃতি দেশ বিরোধী ষড়যন্ত্র

প্রত্যক্ষদর্শী গোলাম রহমান জানায়, শহরের মাইজদী বাজারের পূর্ব দিকে মাইজদী রেল স্টেশনের প্ল্যাটফর্মের পশ্চিম পাশের একটি বিশাল আকৃতির কড়ই গাছ প্ল্যাটফর্ম ও রেল লাইনের ওপর দিয়ে পূর্ব দিকে উপড়ে পড়ে। এতে পুরো রেল লাইন বন্ধ হয়ে যায়। এ ছাড়া গাছের একটি বড় অংশ গিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) উপড়ে পড়ে।

নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিন জানায়, গাছ উপড়ে পড়ে ৩৩ হাজার কেভি ও ১১ হাজার কেভি দুটি বিদ্যুৎ লাইন একসঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গাছ অপসারণ না হওয়ায় লাইন মেরামত করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: যুবদল নেতার মরদেহ উদ্ধার

মাইজদী কোর্ট স্টেশনের মাস্টার ফখরুল ইসলাম বলেন, একটি বড় গাছ গতকাল রাত সাড়ে ১২ টার দিকে রেললাইনের ওপর উপড়ে পড়ে। এতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রাতেই বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। সকালে ফায়ার সার্ভিসের লোকজন এসে দীর্ঘ সময় ধরে চেষ্টা করে গাছ অপসারণ করতে ব্যর্থ হন।

আরও পড়ুন: আমার বিয়েতে ২০ হাজার টাকা উপহার দিয়েছিলেন

একপর্যায়ে শ্রমিক ভাড়া করে গাছ কেটে গুঁড়ি করে অপসারণের কাজ শুরু করেছেন। গাছ অপসারণ শেষ হলে ট্রেন দুটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা