ছবি : সংগৃহিত
সারাদেশ
ঠাকুরগাঁওয়ে প্রযুক্তির কল্যাণ

ভারসাম্যহীন হাফিজা  ফিরে পেল পরিবার

ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রযুক্তির কল্যাণে নাটোরের এক মানসিক ভারসাম্যহীন নারী তার পরিবারে ফিরে গেল।

আরও পড়ুন:চরমোনাই মাদরাসার শিক্ষক নিহত, আহত ৪

সোমবার (৭ আগস্ট) নাটোর থেকে হাফিজার স্বামী শফিকুল ইসলাম ও ছেলে শামিম হোসেন ঠাকুরগাঁওয়ে এসে শনাক্ত করেন ওই ভারসাম্যহীন নারীকে।

পরে জেলা প্রশাসক কালেক্টরেট চত্বরে স্বামী ও সন্তানের হাতে তুলে দেওয়া হয় তাকে । ওই নারীকে একটি এ্যাম্বুলেন্সে করে বিনা খরচে নাটোরে পাঠানো হয় এবং পরবর্তী চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

আরও পড়ুন:মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহামেদ প্রমুখ।

উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার খোঁচাবাড়ি হাটের পাশে স্কুল ভবনের একটি পরিত্যক্ত কক্ষে বেশ কিছুদিন থেকে বসবাস করছিল হাফিজা বেগম নামের ওই নারী। দীর্ঘদিন অর্ধাহারে অনাহারে থাকায় রোগাক্রান্ত হয়ে পড়েন।

আরও পড়ুন:বালুর স্তূপে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু

ঠিকমতো গোছল খাওয়া না করায় তার সারা শরীরে ছোট-বড় পোকা মাকড় ক্ষত করে। পচন ধরে শরীরে। তীব্র যন্ত্রণায় ছটফট করছিল ওই নারী। গত ২০ জুন খবর পেয়ে জেলা প্রশাসক মাহবুবুর রহমান ওই নারীকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করান।

চিকিৎসা শেষে খানিকটা সুস্থ হয়ে উঠলে তার নাম ঠিকানা জানতে চাওয়া হয়। নাম ঠিকানা বলতে না পারায় নির্বাচন কমিশন অফিস থেকে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় বের করা হয়। পরে তার পরিবারের সদস্যদের খবর দিলে তারা হাফিজা নিতে ঠাকুরগাঁওয়ে আসেন।

আরও পড়ুন:মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, আমরা বিভিন্ন মাধ্যমে সংবাদ পাই যে সদর উপজেলার খোচাবাড়ি হাট এলাকায় একটি স্কুলে অজ্ঞাতনামা একজন মহিলা স্কুল কক্ষে অসুস্থ অবস্থায় রয়েছে।

এমন সংবাদ জানতে পেরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের নিজ কার্যালয়ের গাড়িতে করে হাফিজাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে এনে ভর্তি করি।

আরও পড়ুন:চট্টগ্রাম-কক্সবাজার রুটে যান চলাচল বন্ধ

চিকিৎসায় খানিকটা সুস্থ হয়ে উঠলে তার বাসার ঠিকানা জানতে চেষ্টা করি। কিন্তু হাফিজার তার বাসার ঠিকানা বলতে পারতেছিলো না। তখন আমরা প্রযুক্তির মাধ্যমে হাফিজার পরিবারের সন্ধান পাই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা