সারাদেশ

বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি : ‘সংগ্রাম স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : বন্যা-ভূমিধস মোকাবিলায় সেনাবাহিনী

মঙ্গলবার (৮ আগস্ট) লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয় ও পরে অসচ্ছল নারীদের মাঝে ৩৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) মেহের নিগারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন সুরাইয়া জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ পিপিএম, প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিভিল সার্জন ডাঃ আহম্মেদ কবীর।

আরও পড়ুন : ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

এই সময়ে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সাবেক জেলা আওয়ামীলীগের নেত্রী ফরিদা ইয়াসমিন লিকা,মহিলা অধিদপ্তরের উপপরিচালক সুলতানা জুবেদা খানম সহ সরকারি বিভিন্ন স্থানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা