প্রতীকী ছবি
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ফেন্সিডিল কারখানায় পুলিশের অভিযান  

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে নকল ফেন্সিডিল তৈরীর কারখানার সন্ধান পাওয়া গেছে। কারখানাটিতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেন্সিডিল তৈরির উপকরণ জব্দ করে।

আরও পড়ুন : বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

সোমবার (৭ আগষ্ট) রাত ১টার দিকে উপজেলার গেদুড়া ইউনিয়নের পাঁচঘড়িয়া মুন্সিপাড়া গ্রামে পুলিশ এই অভিযান চালায়।

কারখানাটি থেকে ২৩ বোতল ফেন্সিডিল, ২৫টি খালি বোতল, ২৫টি কর্ক ও কর্ক লাগানোর একটি চিরনী এবং সাদা জারকিনে ১২৫০ মিলি লিটার ফেন্সিডিল উদ্ধার করা হয়।

জানা যায়, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশ উপজেলার গেদুড়া ইউনিয়নের সীমান্ত ঘেঁষা পাঁচঘড়িয়া মুন্সিপাড়া গ্রামে ফেন্সিডিল তৈরীর কারখানায় পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল কারখানার মালিক বসির উদ্দিন পালিয়ে যায়।

আরও পড়ুন : ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পালাতক বসির উদ্দিন উপজেলার গেদুড়া ইউনিয়নের পাঁচঘড়িয়া মুন্সিপাড়া গ্রামের মৃত লাল মোহাম্মদ এর ছেলে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, এই বিষয়ে হরিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আসামিকে ধরার জন্য জোর প্রচেষ্টা চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা