ছবি: সংগৃহীত
সারাদেশ

চবিতে পাহাড়ধস, বন্ধ শাটল ট্রেন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একাধিক স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি আহত হয়েছেন। এছাড়া অতিবৃষ্টির কারণে জমে থাকা পানিতে সড়ক ও রেললাইন ডুবে যাওয়ায় চবির শাটল ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

আরও পড়ুন: মুহুরী নদীতে ভাঙন, ৬ গ্রাম প্লাবিত

রোববার (৬ আগস্ট) চবি প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয় এলাকায় পাহাড়ধসের ঘটনায় একটি বসতঘর ও বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়েছে। এ সময় শাহী কলোনি এলাকায় মো. হানিফ নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদে দায়িত্বরত কর্মচারী।

শুক্রবার (৪ আগস্ট) থেকে চবির স্টেশন, এ এফ রহমান হল, জীববিজ্ঞান অনুষদসহ বেশ কিছু জায়গায় পানি উঠতে থাকে। এতে ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে বেশ ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: কাপ্তাই হ্রদে নৌ নিষেধাজ্ঞা প্রত্যাহার

সোমবার (৭ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের কাটাপাহাড় ও শাহী কলোনির পাশে ২ টি স্থানে পাহাড়ধস হয়। এ সময় শাহী কলোনিতে গাছ পড়ে একটি বসতঘর ভেঙে যায়।

এছাড়া ব্যবসায় প্রশাসন অনুষদ, কেন্দ্রীয় গ্রন্থাগারসহ একাধিক জায়গায় গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে ঝুঁকিপূর্ণ অবস্থা সৃষ্টি হয়েছে।

আজ সকাল থেকে ক্যাম্পাসের ভেতরে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

আরও পড়ুন: বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার জানান, ভোর রাতে অতিবৃষ্টির কারণে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এ সময় ঘরের দেয়াল ভেঙে ১ জনের মাথা ফেটে গেছে। তাদের আগেও মাইকিং করে সতর্ক করা হয়েছিল।

মোহাম্মদ নুরুল আজিম সিকদার আরও জানান, ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছে। অতিবৃষ্টিতে জমাট পানিতে সড়ক ও রেললাইন ডুবে থাকার কারণে শাটল ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্টদের বিষয়টি জানিয়েছি।

শিগগিরই সবকিছু আগের অবস্থায় ফিরে আসবে বলেও জানান প্রক্টর।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা