সারাদেশ

বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।

আরও পড়ুন : তিউনিসিয়া নৌকাডুবি, নিখোঁজ ৫১

সোমবার (৭ আগস্ট) সকাল ৭টায় বরমী-মাওনা সড়কের বেকাসাহরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজিচালক শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ঠাকুরতলা গ্রামের আব্দুস সালামের ছেলে রাসেল (৪০) ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলী (ভাটিপাড়া) গ্রামের সাইফুল ইসলামের ছেলে রিফাত (২৫)।

আরও পড়ুন : ইসরাইলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

আহতরা হলেন- শ্রীপুর উপজেলা সোহাগিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জাহিদ (২৩), ময়মনসিংহের পাগলা থানার ছোট বারইহাটি গ্রামের নিজামুদ্দিনের ছেলে সিয়াম (২০) এবং প্রতিবেশী নিজাম উদ্দিনের ছেলে নাঈম (৩৮)। আহত আপর একজনের পরিচয় পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম বলেন, সোমবার সকালে বাটারফ্লাই কারখানার শ্রমিক বহনকারী বাস কারখানায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রিফাত নিহত হন। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিএনজিচালক রাসেলকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা