সারাদেশ

গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোলাইমান ইসলাম নিশান : লক্ষ্মীপুরের রামগঞ্জে গাঁজার গাছসহ জাকির হোসেন নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।

আরও পড়ুন : সিরিয়ায় মিসাইল হামলায় ৪ সেনা নিহত

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হকের তত্বাবধানে রবিবার (৬ আগস্ট) থানার পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ কাওসারুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এএসআই হোসেন সহ গোপন সংবাদের ভিত্তিতে জাকির হোসেনকে (৪৫) গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী জাকির হোসেন উপজেলার করপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আনন্দিপুর গ্রামের হানিফ মেম্বারের নতুন বাড়ির মৃত মোঃ সোলায়মানের ছেলে।

এছাড়াও এসআই মো: অলি উল্লাহ সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ হৃদয়কে (১৯) ৭৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। উক্ত আসামি পৌর পৌরসভা ৬নং ওয়ার্ড পূর্ব কাজিরখিল ইউনুছ পন্ডিত বেপারী বাড়ীর আনোয়ার হোসেনের ছেলে। এএসআই মো: হাবিবুর রহমান সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে নন জিআর ১৫/২২ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মহিন উদ্দিনকে (৩৫) গ্রেফতার করে। গ্রেফতারকৃত উপজেলা ইচাপুর ইউনিয়নের রাঘবপুর (দীঘির পূর্ব পাড়) মোঃ আবুল কালামের ছেলে।

আরও পড়ুন : ইসরাইলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি এমদাদুল হক জানান, গ্রেফতারকৃত জাকির হোসেনের কাছ থেকে দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। বিশেষ অভিযানে জি আর মামলা ও ৭৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আরো দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদেরকে লক্ষ্মীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা