ফাইল ফটো
সারাদেশ

মির্জাপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে আম বোঝাই পিকআপ একটি বাসকে ওভারটেক করতে গিয়ে উল্টে পড়ে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে আ’লীগের আলোচনা সভা

বুধবার (২ আগস্ট) সকাল পৌনে ৯ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীরা হলেন নরসিংদী জেলার আরিফুল ইসলাম (২৩) ও অর্থ বর্মণ (১৫)।

জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা আম বোঝাই পিকআপটি সকাল পৌনে নয়টার দিকে মহাসড়কের ওই স্থানে অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অর্থ বর্মণ মারা যান।

আরও পড়ুন: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ

এ ঘটনায় পিকআপে থাকা আরিফুল ইসলাম নামের অপর ব্যবসায়ী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম এ বিষয়ে বলেন, নিহতদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীতে ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি আদায়

ময়নাতদন্ত সম্পন্ন হলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় এখনো কোনো মামলা হয়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা