সারাদেশ

সাবেক এমপি আওরঙ্গজেবের মৃত্যুবার্ষিকী

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের ২ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত কে.এম হেমায়েত উল্যাহ আওরঙ্গজেবের ১০ম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (৩ আগস্ট)।

আরও পড়ুন : রংপুরে প্রধানমন্ত্রীর জনসভা শুরু

এ উপলক্ষ্যে তার স্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট তাহমিনা আওরঙ্গ তাদের সব আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীসহ দেশ-বিদেশের সকলের কাছে মরহুমের রুহের মাগফেরাতের জন্য দোয়া কামনা করেছেন। সাবেক এমপি আওরঙ্গজেবের ছেলে আয়মান অর্জন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সাবেক এমপি কে.এম হেমায়েত উল্যাহ আওরঙ্গজেব ২০১৩ সালের ৩ আগস্ট ঢাকা থেকে দলীয় একটি ইফতার মাহফিলে যোগদানের উদ্দেশ্যে তার নির্বাচনী এলাকা শরীয়তপুরের ডামুড্যা আসার পথে মুন্সীগঞ্জের মেদেনী মন্ডল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীসহ তিনি মারা যান।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৩০

প্রসঙ্গত, কে.এম হেমায়েত উল্যাহ আওরঙ্গজেব ১৯৫৫ সালে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে আওয়ামী লীগের মনোনয়নে শরীয়তপুর-(পালং-জাজিরা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে শরীয়তপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি বিএনপিতে যোগদান করেন। পরে তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ) আসনে নির্বাচনও করেছেন।

এছাড়াও তিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ছিলেন। আর বর্তমানে তার স্ত্রী অ্যাডভোকেট তাহমিনা আওরঙ্গ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা