ছবি-সংগৃহীত
সারাদেশ

ট্রেনে ভিডিও করতে গিয়ে কিশোর নিহত

জেলা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে ট্রেনের দরজায় ঝুলে ভিডিও ধারণের সময় রেললাইনের সিগন্যালের খুঁটিতে আঘাত লেগে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

মঙ্গলবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাকশী রেলওয়ে স্টেশনের ৫০০ মিটার অদূরে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম- ইমজামাম হোসেন (১৭)। সে চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার কতুবপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমজামাম পরিবারের সদস্যদের সঙ্গে যশোরের বেনাপোল থেকে ঢাকাগামী আন্তঃনগর বেনোপোল এক্সপ্রেস ট্রেনে ঢাকা যাচ্ছিল। ট্রেন পাকশী রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর ট্রেনের দরজায় ঝুলে সে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিডিও ধারণ করছিল। এসময় সিগন্যালের খুঁটিতে আঘাত লেগে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন : বগুড়ায় মদপানে একজনের মৃত্যু

ঈশ্বরদী রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হারুনুজ্জামান রুমেল বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে রেল থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা