প্রতীকী ছবি
সারাদেশ

বগুড়ায় মদপানে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার আদমদীঘিতে মোহাম্মদ আলী সজল শেখ (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেল পুলিশ।

আরও পড়ুন : পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

মঙ্গলবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সান্তাহার জংশনের উত্তর পাশের মলগুদাম শেডের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সজল উপজেলার সান্তাহার পৌর শহরের পুরাতন বাজার এলাকার মৃত সিরাজ উদ্দীন শেখের ছেলে।

আরও পড়ুন : দুই নবজাতকের মরদেহ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সজল শেখ প্রায়ই উপজেলার সান্তাহার পৌর শহরের মালগুদাম এলাকায় দেশি মদের দোকানে এসে মদপান করতেন। মঙ্গলবারও দুপুর ১২টার দিকে ওই দোকানে যান। মদপান করে দোকান সংলগ্ন রেলের মালগুদাম শেডের নিচে শুয়ে পড়েন। এরপর বিকেল ৪টার দিকে নাক, কান ও মুখ দিয়ে রক্ত বেরিয়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়দের ধারণা, প্রচণ্ড গরমের মধ্যে মাত্রাতিরিক্ত মদপান করায় তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ডোবায় পড়ে ভাই-বোনের মৃত্যু

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নরেশ চন্দ্র দাস জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা