ছবি-সংগৃহীত
সারাদেশ

দুই নবজাতকের মরদেহ উদ্ধার 

জেলা প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে উপজেলার ইকরগাড়া এলাকার তুলসীগঙ্গা নদীর তীর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, তুলসীগঙ্গা নদীর তীর এলাকায় স্থানীয় কয়েকজন নারী ছাগল নিয়ে গিয়েছিলেন। এ সময় সেখানে পলিথিনে মোড়ানো কিছু একটা দেখতে পান। কাছে গিয়ে বুঝতে পারেন, দুই নবজাতকের মরদেহ পড়ে আছে। বিষয়টি আশপাশের লোকজন এবং পুলিশকে জানানো হয়।

আরও পড়ুন : ডোবায় পড়ে ভাই-বোনের মৃত্যু

ক্ষেতলাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরো বলেন, ধারণা করা হচ্ছে ছয়-সাত মাসের গর্ভবতীকে গর্ভপাত করানো হয়েছে। পরে কেউ সকালের দিকে ওই দুই মরদেহ নদীর তীরবর্তী স্থানে ফেলে গেছে। মরদেহ দুটি কোথা থেকে এসেছে, তা জানার চেষ্টা চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা