মার্শাল আর্টে আন্তর্জাতিক সনদ পেলেন চৌগাছার ওয়ালিউর
সারাদেশ

মার্শাল আর্টে আন্তর্জাতিক সনদ পেলেন চৌগাছার ওয়ালিউর

নিজস্ব প্রতিবেদক:

যশোর: কোরিয়ান মার্শাল আর্ট তায়কোয়ানডোতে আন্তর্জাতিক সনদ থার্ড ডান ডিগ্রি লাভ করেছেন যশোরের চৌগাছার মার্শাল আর্ট প্রশিক্ষক শেখ ওয়ালিউর রহমান। ওয়ার্ল্ড তায়কোয়ানডো জেনারেল ফেডারেশন মোডোকোয়ান কোরিয়ার হেডকোয়ার্টারের প্রেসিডেন্ট চৌং কো ওয়োং ও জেনারেল সেক্রেটারি কোন দায়ে সিওয়ং স্বাক্ষরিত এই সনদপত্র শনিবার (২২ আগস্ট) তার হাতে এসে পৌঁছায়।

চৌগাছা উপজেলার পাঁচনামনা গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে শেখ ওয়ালিউর রহমান মার্শাল আর্টে অত্যন্ত দক্ষ ও মেধাবী। বর্তমানে তিনি আরসিএমটিইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ২০১৬ সালে ওয়ার্ল্ড ইউনিয়ন অব মিক্সড মার্শাল আর্টের হেডকোয়ার্টার থেকে আন্তর্জাতিক গ্রান্ডমাস্টার উপাধিতে ভূষিত হন এবং এই প্রতিষ্ঠান থেকে ভিয়েতনামিজ মার্শাল আর্টে ব্লাকবেল্ট ৬ষ্ঠ ডান লাভ করেন।

শেখ ওয়ালিউর রহমান জানান, ১৯৮৫ সাল থেকে তিনি মার্শাল আর্ট প্রশিক্ষণ গ্রহণ শুরু করেন। ১৯৯৩ সালে তিনি ৬ষ্ঠ সাউথ এশিয়ান ফেডারেশন গেমসে ব্রডস্টিক ডেমোনেস্ট্রেশনে অংশ নিয়ে আন্তর্জাতিক সনদ লাভ করেন। তিনি ১৯৯৬ সালে বাংলাদেশ জুডো ও কারাতে ফেডারেশন আয়োজিত ৩য় ফেডারেশন কাপ কারাতে প্রতিযোগিতা ও ১৯৯৭ সালে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে বাংলাদেশ মার্শাল আর্টস কনফেডারেশন আয়োজিত শেখ কামাল স্মৃতি উশু মার্শাল আর্ট প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি ভারতের দিল্লিতে জাপান কারাতে দো হাকুকায় অর্গানাইজেশন আয়োজিত সেভেন্থ সাউথ এশিয়ান হাকুকায় কারাতে চ্যাম্পিয়নশিপ-২০১৭ এ বিচারকের দায়িত্ব পালন করেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা