বেনাপোলে নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
সারাদেশ

বেনাপোলে নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল (যশোর): নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ ইকরামুলের (১৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বেনাপোল ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে ব্যর্থ হলে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে উদ্ধার করেন।

বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ধান্যখোলা-ঘিবা জোড়া ব্রিজের নিচে কোদলা নদীতে শনিবার (২২ আগস্ট) বেলা একটার দিকে নিখোঁজের সাত ঘণ্টা পর ইকরামুলের মরদেহ পাওয়া যায়।

ইকরামুল ধান্যখোলা দক্ষিণপাড়া গ্রামের ইমামুলের ছেলে।

স্থানীয়রা জানান, তিন বন্ধু ইকরামুল, রনি ও হাবিবুল্লাহ কোদলা নদীর ব্রিজ থেকে লাফিয়ে সাঁতার কেটে দক্ষিণ দিকে যায়। সেখান থেকে ফেরার সময় রনি ও হাবিবুল্লাহ ব্রিজে উঠলেও ইকরামুল উঠতে পারেনি।

রনি বলেছে, ‘আমরা একসঙ্গে সাঁতার কেটে আসছিলাম। ব্রিজের কাছে এসে ইকরামুল হারিয়ে যায়। তাকে আমরা দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে গ্রামের লোকজনকে খবর দেই। তারা এসে চেষ্টা চালিয়েও উদ্ধার করতে পারেননি।’

ঘিবা গ্রামের যুবক আজিজুল বলেন, ‘আমরা হারিয়ে যাওয়া কিশোরকে উদ্ধার করতে না পেরে বেনাপোল ফায়ার সার্ভিস ইউনিটকে খবর দেই।’

বেনাপোল ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান তৌহিদুর রহমান সুমন বলেন, আমরা বেনাপোল ইউনিটের ছয়জন উদ্ধার কাজ চালাই। খুলনা থেকে ডুবুরিদল এসে সন্ধ্যা সাতটার দিকে ইকরামুলের মরদেহ উদ্ধার করেছেন।’

বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, মরদেহ স্বজনদের কাছে দেওয়া হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা