ছবি : সংগৃহিত
সারাদেশ

শেষ হচ্ছে মাছ ধরার নিষেধাজ্ঞা

পটুয়াখালী প্রতিনিধি: আজ রোববার মধ্যরাত থেকে সাগরে মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। গভীর সাগরে যাত্রার উদ্দেশ্যে পটুয়াখালীর জেলেরা শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন।

আরও পড়ুন: আমরা বিদেশিদের বন্ধু মনে করি প্রভু নয়

মৎস্য বিভাগ সামুদ্রিক মাছের বাধাহীন প্রজনন ও সংরক্ষণে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মৎস্য আহরণে নিষেধাজ্ঞা আরোপ করে। এ ৬৫ দিন অলস সময় কেটেছে জেলেদের।

সংসার চালাতে অনেকেই ধার দেনায় জর্জরিত। তবে এ বছর সাগরে জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ধরা পরবে ইলিশ এমন আশা করছেন জেলেরা। তাই সাগরে যাওয়ার শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন তারা।

কেউ কেউ ট্রলার মেরামত করছেন, কেউ জাল সেলাই, কেউবা আবার আনুসঙ্গিক সরঞ্জাম প্রস্তুত করছেন।

আরও পড়ুন: নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

পটুয়াখালীর মৎস্য বন্দর মহিপুর ও আলীপুর জেলেদের আনাগোনায় প্রাণ ফিরেছে। সমুদ্রে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পরার মাধ্যমে ঘুচে যাবে জেলার ৪৯ হাজার নিবন্ধিতসহ সব জেলের দুঃখ দুর্দশা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

জেলার রাঙ্গাবালীর বর বাইজদা ইউনিয়নের কালিমুল্লা বলেন, দুই দিন আগেই আমরা বাড়ি থেকে মহিপুর এসেছি। এখানে আমাদের পুরানো ছেড়া জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজার করেছি। আজ বিকালে আমরা সাগর মোহনায় চলে যাবো। গভীর রাত থেকেই সাগরে জাল ফেলবো।

মহিপুর ইউনিয়নের নিজ শিববাড়িয়া গ্রামের জেলে আনোয়ার মিয়া বলেন, এই ৬৫ দিন আমরা একেবারে অলস সময় কাটিয়েছি। মাছ ধরা ছাড়া আমরা অন্য কোনো কাজ জানি না।

আরও পড়ুন: সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

সরকার আমাদের যে চাল দিয়েছে তা দিয়ে আসলে সংসার চালানো সম্ভব হয়নি। ঋণগ্রস্থ হয়ে পড়েছি। আশা করছি, এবার প্রচুর মাছ ধরা পড়বে এবং আমরা ধারদেনা পরিশোধ করে ভালোভাবে চলতে পারবো।

এই সময় ডাকাতরা মাথা চাড়া দিয়ে ওঠে। আমরা প্রশাসনের নজরদারি আরও বাড়ানোর দাবি জানাচ্ছি।

আরও পড়ুন: ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, যুবক আটক

বেশির ভাগ জেলেই সাগরে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে জানিয়ে কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, আবহাওয়া অনুকূল থাকলে এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব না পরলে এ বছর প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়তে পারে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা