ছবি : সংগৃহিত
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জ

গ্রামের ভোগান্তি দূর করতে পাঁকা রাস্তা নির্মাণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের কয়েকটি গ্রামে পাঁকা সড়ক না থাকায় ভোগান্তিতে ছিল কয়েক হাজার বাসিন্দা। পাঁকা সড়ক পেতে কয়েক কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিয়ে যেতে হতো। সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ধীনগর হতে জলাহার পর্যন্ত এই সড়কের কাজ শুরু হচ্ছে।

আরও পড়ুন: নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৫

বুধবার (১৯ জুলাই) ২.৩ কিলোমিটার পাঁকা সড়কের কাজের উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।

দুই কিলোমিটার রাস্তা নির্মানের ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮০ লাখ ২০ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

সড়কটির নির্মাণকাজ শুরু হওয়ায় খুশি ও উচ্ছ্বসিত স্থানীয়রা। স্থানীয় ষাটোর্ধ আজিজুর রহমান বলেন, প্রায় ৪০ বছর থেকে জলাহার গ্রামে বসবাস করি। কিন্তু শহরে যেতে হেঁটে পাড়ি দিতে হয় দুই কিলোমিটার পথ। বর্ষার সময়ে কাঁদায় লুটোপুটি খেতে হয়। আর অন্যান্য সময়ে ধুলায় অতিষ্ঠ হয় জীবন।

আরও পড়ুন: ফসলী জমিতে ব্যাটারি পুড়িয়ে তৈরি হচ্ছে সীসা

স্কুলছাত্র আসমাউল হক জানায়, স্কুল যেতে হেঁটে যেতে হয়। কাঁদার সময়ে পিছলে অনেকবার পড়ে গিয়ে আহত হয়েছে এই এলাকার অনেক শিক্ষার্থী। এমনকি পোশাক নষ্ট হওয়ায় আর স্কুলে যাওয়া হয়নি। রাস্তাটি পাঁকা হয়ে গেলে আর এমন ভোগান্তি পোহাতে হবে না। অনেক উপকার হলো আমাদের জন্য।

গৃহবধূ সায়মা বেগম বলেন, এখানকার অসুস্থ রোগীদের জন্য আমাদেরকে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। রোগী নিয়ে যাওয়া আমাদের জন্য পুলসিরাত পার হওয়ার সমান কষ্ট-দুর্ভোগের ছিল। কাঁচা সড়ক হওয়ায় কোন যানবহন চলাচল করে না। ফলে দুই-তিন কিলোমিটার পায়ে হেঁটে যেতে হতো। পাঁকা রাস্তা হয়ে গেলে এই কষ্ট থাকবে না।

আদিবাসী জনগোষ্ঠীর বাসিন্দা হাসদা টুডু জানান, এই বরেন্দ্র এলাকায় মূলত আদিবাসীদের বসবাস। আমরা এমনিতেই অনেক পিছিয়ে। চলাচলের রাস্তায় না থাকায় একপ্রকার বিছিন্ন ছিলাম।

আরও পড়ুন: সাবেক এমপি মঞ্জুর বিশ্বাস মারা গেছেন

সরকারের এই উদ্যোগের ফলে আমাদের জীবনমানের উন্নয়ন ঘটবে। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় কম সময়ে ও সহজেই জেলা শহর ও স্থানীয় বাজারে যেতে পারব।

রাস্তাটি উদ্বোধন করে স্থানীয় সাংসদ আব্দুল ওদুদ বলেন, নির্বাচনের আগে আ.লীগের প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রীর নির্দেশনায় সড়কটির নির্মাণকাজ শুরু করা হয়েছে। এই সড়কের কাজ শেষ হলে জলাহার, জৈবনকৈবন গ্রামের কয়েক হাজার মানুষ এতোদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবে।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল, রাস্তাটি পাঁকাকরনের৷ আজকে উদ্বোধনের মধ্য দিয়ে তা বাস্তবায়ন হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: ফরিদপুরে বাসচাপায় নিহত ২

তিনি আরও বলেন, এই এলাকায় আদিবাসী জনগোষ্ঠীর বসবাস বেশি। বরেন্দ্র এই অঞ্চলে পানির তীব্র সংকট রয়েছে। সড়ক নির্মানের মতো করেই পানির সংকট নিরসনে উদ্যোগ নেয়া হয়েছে। প্রত্যেক ৮টি বাড়ির জন্য একটি করে পানির পাম্প নির্মাণ করে দিচ্ছে সরকার।

এসময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর ইফতেখার আহমেদ রঞ্জুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আ.লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা