ছবি: সংগৃহীত
সারাদেশ

ফরিদপুরে বাসচাপায় নিহত ২

জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

বুধবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে সদরের কানাইপুর ইউনিয়নে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের জয়পুর গ্রামের মো. আলীর ছেলে মো. মিরাজ (২২) ও বোয়লামারী উপজেলার মো. সাগর (২০)।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন করিম হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান।

আরও পড়ুন : পাকিস্তানে দেয়াল ধসে নিহত ১১

তিনি বলেন, গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস মাগুরা থেকে ফরিদপুর স্টান্ডের দিকে যাচ্ছিল। ফরিদপুরের দিক থেকে একটি বাসকে ওভারটেক করে কানাইপুর বাজারে দিকে যাওয়ার সময় কানাইপুর ইউনিয়নের মৃগি নামক স্থানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গোল্ডেন লাইন পরিবহনের নিচে চলে যায়।

পুলিশ কর্মকর্তা আরো জানান, মোটরসাইকেল আরোহী মিরাজ ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে গুরুতর আহত সাগর ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে মারা যান।

গোল্ডেন লাইন পরিবহনের বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। ঘটনাটির আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা