সারাদেশ

পাওনা টাকা চাওয়ায় নির্যাতন, যুবকের আত্মহত্যা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে পাওনা টাকা চেয়ে নির্যাতনের শিকার হয়ে এক সংখ্যালঘু যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

আরও পড়ুন : দেশটা আমাদের, আমরাই ভালো বুঝি

নিহতের নাম স্বদেশ সরকার (২৬)। তিনি উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের স্বপন সরকারের ছেলে। আত্মহত্যার আগে ওই যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের একটি ভিডিওতে এ ঘটনার বিচার চেয়েছেন।

জানা যায়, একই গ্রামের রিয়াজ (১৬) কিছু দিন আগে স্বদেশের নিকট থেকে ১৫০ টাকা ধার নেয়। রিয়াজ উপজেলার চতুল ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসমত আলীর ভাই জাকারিয়ার ছেলে। গত সোমবার রিয়াজের নিকট পাওনা ১৫০ টাকা চাইলে রিয়াজ পাওনা টাকা না দিয়ে স্বদেশকে মারধর করে। এ ঘটনায় মর্মাহত হয়ে স্বদেশ বুধবার রাত ১০টার দিকে নিজ বাড়ির ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে স্বদেশের পোস্ট দেয়া এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের একটি ভিডিওতে বলতে শোনা যায়, 'আমাদের গ্রামের জাকারিয়ার ছোট ছেলে রিয়াজ। সে আমার কাছ থেকে ১৫০ টাকা নিয়ে টাকা দেয় নাই। আরো আমাকে মেরেছে। আমি টাকা চাইলে বলে কীসের টাকা। আমাকে মারছে ভাই, ঘুষি মারছে। সবার সামনে। আমার পক্ষে কেউ একটা কথা বললো না। আমি পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলছি-'বিচারটা যেন আমি পাই। আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেন যাতে পুলিশ প্রশাসন দেখতে পায়।'

আরও পড়ুন : ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত রিয়াজের চাচা হাসমত আলী বলেন, আমি এ ব্যাপারে কিছু জানি না। ওই ছেলেটা মারা যাওয়ার পরে শুনেছি রিয়াজ ওকে (স্বদেশ) মেরেছিল।

এ ব্যাপারে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক উত্তম কুমার সেন বলেন, 'ঘটনাস্থলে গেলে স্বদেশকে মারধরের বিষয়ে স্থানীয়রা অভিযোগ করেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'

আরও পড়ুন : সাবেক এমপি মঞ্জুর বিশ্বাস মারা গেছেন

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, ছেলেটা আগে থেকেই অভিমানী ছিল। ছেলেটা মারা যাওয়ার আগে আমাদের জানায়নি যে ছেলেপুলে তাকে মেরেছে। মারা গেলে তার বাবা মৃত্যুর সংবাদ দিলে অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণের জন্য লাশ পোস্টমর্টেমে পাঠানো হয়েছে। অন্য কোন বিষয় আছে কি-না পুলিশ তদন্ত করে দেখবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা