ছবি-সংগৃহীত
সারাদেশ

ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত

জেলা প্রতিনিধি : রাজশাহীর পবা উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপভ্যান চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

আরও পড়ুন : সাগরে নিখোঁজ ৫ জেলে উদ্ধার

শুক্রবার (১৪ জুলাই) সকালে কাটাখালী থানার মাহেন্দ্রা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম- বাচ্চু মিয়া (৪৫) । তিনি রাজশাহী নগরীর হড়গ্রাম এলাকার ও সোহেল রানা নগরীর তেরোখাদিয়া এলাকার বাসিন্দা। একটি ওষুধ কোম্পানির গাড়ির চালক ছিলেন বাচ্চু। আহত সোহেল রানা (৩০) ওই কোম্পানির বিক্রয়কর্মী।

আরও পড়ুন : মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

নগরীর কাটাখালী থানার উপপরিদর্শক (এসআই) আজাহার উদ্দিন জানান, ট্রাকের সঙ্গে ওষুধ কোম্পানির পিকআপভ্যানের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সোহেল ও বাচ্চুকে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাচ্চুকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত সোহেল চিকিৎসাধীন।

বিকেলে আইনগত প্রক্রিয়া শেষে বাচ্চুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা