সারাদেশ

ভোলায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি : ভোলায় দুইদিন ব্যাপী জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২২-২৩ সদর উপজেলা পর্যায়ে শুরু হয়েছে।

আরও পড়ুন : স্বাস্থ্য সেবাকে দোরগোড়ায় নিয়েছি

মঙ্গলবার (১১ জুলাই) সকালে ভোলা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তৌহিদুল ইসলাম।

ভোলা সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ভোলা সদর ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো.আলী সুজা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মো: সিরাজুল ইসলাম,ভোলা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গির হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারি শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : নেপালে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ৬

বাংলাদেশ শিশু একাডেমির সহযোগিতায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা আয়োজন করেন উপজেলা প্রশাসন।এতে ভোলা সদর উপজেলার উপজেলার ৫০টির অধিক শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেয়।‘ক’,‘খ’ও‘গ’ তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে ক, খ ও গ গ্রুপে প্রতিযোগিতার মধ্যে ছিল সাধারণ জ্ঞান, উপস্থিত অভিনয়, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা,কেরাত তরজমাসহ, শিশু সাহিত্য ধারাবাহিক গল্প বলা, সঙ্গীত দেশাত্ববোধক, রবীন্দ্র, নজরুল সংগীত, ছড়াগান, লালনগীতি, মুর্শিদী, হাসনরাজার গান,লোকো সঙ্গিত,হামদ,নাথ,উচ্চাঙ্গ সংগীত,তবলা,দোতারা,সেতারা,বাঁশী, নৃত্য মনিপুরী,কথ্থক,ভরত নাট্যম,লোকনিত্য,চিত্রাঙ্কণ,বালক বালিকার দাবা,এ্যাথটিক্স (১০০ মিটার দৌঁড়,উচ্চ লম্ফ,দীর্ঘ লম্ফ,) ১০০ মিটার মুক্ত সাঁতার ইত্যাদি।অংশ গ্রহনকরা বিভিন্ন শিক্ষার্থীরা জানায় এই ধরনের প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে পেরে খুব ভালো লাগছে।এর মাধ্যমে শরীর মন ও মেধার বিকাশ ঘটবে বলে শিক্ষার্থীরা জানান।আগামী বুধবার প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা