সারাদেশ

নৌকাডুবিতে আরও ২ লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি : নেত্রকোণার কংস নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ৫

শুক্রবার (৭ জুলাই) সকালে পৃথক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে কংস নদীর দেওটুকুন এলাকা থেকে নিখোঁজ মাহবুব মিয়ার (১৪) ভাসমান লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

শুক্রবার সকাল ৯টার দিকে বারহাট্টা উপজেলার ফকিরা বাজার এলাকা থেকে স্বপন মিয়ার (২৫) ও বেলা ১১টার দিকে কংস নদীর মুচারবাড়ি ঘাট থেকে সোহেল মিয়ার (২১) লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন : ৯৬ কন্টেইনারসহ ডুবল পানগাঁও এক্সপ্রেস

নিহত সোহেল মিয়া পূর্বধলা উপজেলার আগমারকেন্ডা গ্রামের সাহেদ উদ্দিনের ছেলে এবং স্বপন মিয়া দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের দেওটুকুন গ্রামের আবু সিদ্দিকের ছেলে।

জানা যায়, গত বুধবার (৫ জুলাই) বিকেলে কংস নদীর পূর্বধলা উপজেলার জামধলা বাজারঘাট ও দুর্গাপুর উপজেলার মুচারবাড়ি ফেরিঘাট এলাকায় নদী পারাপারের সময় যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। পরে ২০ জন যাত্রী সাঁতরে তীরে উঠে এলেও তিনজন নিখোঁজ হন। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরিরা অভিযান শুরু করেন।

আরও পড়ুন : পাঞ্জাবে ভারী বৃষ্টিতে ১৮ মৃত্যু

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান বলেন, নৌকাডুবিতে মারা যাওয়া প্রত্যেকের দাফন কাজ সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পরিবারকে ২০ হাজার করে টাকা অনুদান প্রদান করা হয়েছে।

দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা