সারাদেশ

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: বার্বুচি নিখোঁজ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। ওই সময় ২০ জেলে জীবিত উদ্ধার হলেও আব্দুর রহমান (৫০) নামে এক জেলে নিখোঁজ রয়েছে।

আরও পড়ুন : স্থিতিশীলতা অব্যাহত রাখতে গুরুত্বারোপ

বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার নিঝুমদ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ আব্দুর রহমান উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়দেইল গ্রামের আব্দুল হালিমের ছেলে। সে ট্রলারের বাবুর্চি ছিল।

আরও পড়ুন : সব নির্বাচন নিরপেক্ষ হবে

এসব তথ্য নিশ্চিত করেন বুড়িরচর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম। তিনি বলেন, গত তিনদিন আগে ২১ মাঝি মাল্লা নিয়ে সাগরে মাছ শিকারে যান তারা। বৃহস্পতিবার সকালের দিকে সাগর উত্তাল হয়ে পড়ায় তীরে ফিরে আসছিলেন। তীরে আসার পথে সকালে প্রচন্ড ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারটি উল্টে যায়। এতে ২০ মাঝি মাল্লা সাঁতার কেটে পাশে থাকা একটি ট্রলারে গিয়ে উঠে। কিন্তু কেবিনের মধ্যে থাকা ট্রলারের বাবুর্চি আব্দুর রহমান বের হতে পারে নি। তাকে সহ ট্রলারটি একেবারে ডুবে যায়।

ইউপি চেয়ারম্যান আরও জানান, নিখোঁজ জেলেকে উদ্বারের বিষয়ে কোষ্টগার্ড ও স্থানীয় প্রশাসনকে অবহিত হয়েছে। জীবিত উদ্বার হওয়া জেলেদের চিকিৎসার দেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা