ছবি-সংগৃহীত
সারাদেশ

রংপুরে দুজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রংপুরের গঙ্গাচড়া উপজেলায় পৃথক দুই ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে উপজেলার পৃথক দুটি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, সকালে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের কালিরচর এলাকা থেকে সাথী বেগমের (২৫) এবং ওই ইউনিয়নের ওমর বালাপাড়া গ্রাম থেকে নাসিম মিয়া (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

সাথী ওই এলাকার ফারুক হোসেনের স্ত্রী এবং নাসিম মোজাহারুল ইসলামের ছেলে।

আরও পড়ুন : কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

এলাকাবাসী জানান, স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে বুধবার (৫ জুলাই) সকালে বাড়িতে বিষপান করেন সাথী। পরে তাকে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় কাউকে কিছু না বলে স্বামীর বাড়ির লোকজনের সহায়তায় হাসপাতাল থেকে বাড়িতে চলে যান সাথী। পরে রাতে স্বামীর বাড়িতেই মারা যান।

অন্যদিকে নাসিম বুধবার রাতের কোনো এক সময় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নাসিম মানসিক রোগে ভুগছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন।

আরও পড়ুন : বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পর সাথীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং নাসিমের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এসব ঘটনায় প্রাথমিকভাবে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা