সারাদেশ

আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ৩ পেশাদার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি পাইপগান, ২ রাউন্ড কার্তুজ এবং চারটি ছোরা উদ্ধার করা হয়।

আরও পড়ুন : আন্তর্জাতিক ক্রিকেটকে তামিমের বিদায়

গ্রেফতারকৃতরা হলেন- লক্ষীপুর জেলার রতনের খিল গ্রামের বেপারী বাড়ির মৃত সফি উল্যার ছেলে বেলাল হোসেন (৩৭) একই জেলার জালিয়াকান্দি গ্রামের গোলন্দাজ বাড়ির আবুল কালামের ছেলে মনির হোসেন (৩০) ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কোয়ারিয়া গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে মো.জাকির হোসেন (৩৬)।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরের দিকে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম। এর আগে, গত মঙ্গলবার ৪ জুলাই সোনাইমুড়ী উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা, নিহত ২৭

পুলিশ জানায়, গ্রেফতার ৩ ডাকাত আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে নোয়াখালী ও লক্ষ্মীপুর এলাকার ধনাঢ্য ব্যক্তিদের বাড়িতে এবং মহাসড়কে সংঘবদ্ধভাবে ডাকাতি করত। তাদের বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্রসহ মোট ১২ মামলা রয়েছে।

এসপি আরও জানায়, এ ঘটনায় আরও একটি মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণের আদেশ দেয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা