ছবি: সংগৃহীত
সারাদেশ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জেলা প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বার উপজেলায় লরির সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

বুধবার (৫ জুলাই) রাত ১২ টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কে উপজেলার চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুরাদনগর উপজেলার গোকলনগর এলাকার নাছিমা আক্তার খুকি (৩২) ও তার মেয়ে নুসরাত (১২) এবং একই এলাকার সিএনজি চালক দেলোয়ার হোসেন।

আরও পড়ুন : কিশোরীর অভিযোগে যুবকের কারাদণ্ড

স্থানীয়দের বরাত দিয়ে মিরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাতে কুমিল্লামুখী একটি লরির সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মা-মেয়েসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। দেবিদ্বারের চরবাকর এলাকায় লরি ও সিএনজির সংঘর্ষের পর পাশের একটি পুকুরে পড়ে যায়। অটোরিকশাটি নম্বরবিহীন ছিল।

প্রাথমিকভাবে জানা যায়, লরিটির বেপরোয়া ও দ্রুতগতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : পাবনায় ট্রেনে কাটা পড়ে নিহত ২

তিনি আরও জানান, দুর্ঘটনার পর থেকে লরি চালক পলাতক রয়েছেন। নিহতদের মরদেহ ও দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষ হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা