ছবি-সংগৃহীত
সারাদেশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার সদরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

আরও পড়ুন : গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বৃহস্পতিবার (৬ জুলাই) ভোর ৪টার দিকে বগুড়া-গাবতলী আঞ্চলিক সড়কের ছাতিয়ানতলায় এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বয়রাগান্ধী গ্রামের সাগর মিয়ার স্ত্রী রাবিয়া বেগম (২৬) ও অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ (৬০)। অন্যদিকে আহতরা হলেন- অটোরিকশাচালক বগুড়ার গাবতলী উপজেলার বাদশা মিয়া (৫০) ও রিকশায় থাকা সেনা সদস্য পলাশ মাহমুদ (২৩)।

আরও পড়ুন : পাবনায় ট্রেনে কাটা পড়ে নিহত ২

পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান বলেন, বৃহস্পতিবার ভোরে বগুড়া শহর থেকে ছাতিয়ানতলায় এক ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা এক নারী ও বৃদ্ধ নিহত হন। আহত অবস্থায় অটোরিকশাচালক ও আরেক যাত্রী সেনাসদস্যকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, অটোরিকশাটিকে জব্দ করে স্থানীয় নারুলি ফাঁড়িতে রাখা আছে। ট্রাক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা