ছবি-সংগৃহীত
সারাদেশ

হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি : জয়পুরহাটে এক কিশোরকে হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন : রংপুরে দুজনের মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আহসান হাবীব ও ওহেদুল ইসলাম। তারা পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ১০ সেপ্টেম্বর বিকেলে আহসান হাবীব ও ওহেদুল ইসলাম ফুটবল খেলা দেখার কথা বলে মোহাম্মদ আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তারা ওইদিন রতনপুরের একটি দোকান থেকে মোহাম্মদ আলীর নামে ভিসিডি ভাড়া নেয়। পরে হাবীব ও ওহেদুল মিলে তা বিক্রি করে দেন। ভাড়া করা ভিসিডি বিক্রি করা নিয়ে মোহাম্মদ আলী এবং ওই দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনাটি লোকজনকে জানিয়ে দেবে বলে মোহাম্মদ আলী তাদের জানিয়ে দেয়। এতে হাবীব ও ওহেদুল ক্ষিপ্ত হয়ে ওঠেন।

আরও পড়ুন : আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

ওইদিন রাত ১১টার দিকে বাগজানা এলাকায় খেয়াঘাটে নদী পার হওয়ার সময় নৌকা থেকে বাঁশের লাঠি নেন হাবীব। রাস্তা দিয়ে তিনজন আসার পথে তাদের মধ্যে আবারও এ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাঁশের লাঠির আঘাতে আহসান হাবীবের মৃত্যু হয়। তারা মোহাম্মদ আলীকে সেখানে ফেলে চলে আসেন।

এ ঘটনার পরদিন মোহাম্মদ আলীর বাবা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে পাঁচবিবি থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০০৫ সালের ১৬ মার্চ আদালতে আসহান হাবীব ও ওহেদুলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। হত্যার দীর্ঘ সাড়ে ১৮ বছর পর আদালত আজ এ রায় দেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা