ছবি: সংগৃহীত
সারাদেশ

একদিনে পানিতে ডুবে ৯ মৃত্যু

সান নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন জেলায় পানিতে ডুবে একদিনে ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নোয়াখালীতে ৫ জন, কুড়িগ্রামে ২ জন ও বরিশালে ২ জন।

আরও পড়ুন : গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুধবার (৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক এসব ঘটনা ঘটে।

নোয়াখালী

নোয়াখালীর ৩ টি উপজেলায় একদিনে পানিতে ডুবে দুই সহোদর ভাইসহ ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত জেলার কবিরহাট, সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় এসব ঘটনা ঘটে। এ নিয়ে গত ৩ দিনে জেলায় ৮ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

নিহত শিশুরা হলো- কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বপুর গ্রামের ছিদ্দিক ভূঁইয়া বাড়ির আবু নাছেরের ছেলে রিফাত (৯) রিফান (৭) সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী গ্রামের মো.হোসেনের মেয়ে রিয়া বেগম (৯) ও তার ভাই সালাউদ্দিনের মেয়ে নাসরিন আক্তার (১১) এবং হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের লামছরি গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে নিহা (৫)।

কবিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) দিদার উল আলম ও হাতিয়া থানার উপ-পরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এসআই দিদার বলেন, দুপুর পৌনে ১ টার দিকে রিফাত ও তার ভাই রিফান পুকুরের পাশে অন্য শিশুদের সাথে খেলছিল। ঐ সময় প্রতিবন্ধী রিফাত ও তার ভাই রিফান পুকুরের পানিতে ডুবে তলিয়ে যায়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : মেঘনায় লঞ্চে ফাটল, ১৫০ যাত্রী উদ্ধার

এএসআই জহির জানান, শিশু নিহা সকাল ৯ টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে ডুবে মারা যায়। সকাল সাড়ে ৯ টার দিকে নিহতের পরিবারের সদস্য বিষয়টি পুলিশকে অবহিত করে।

অপরদিকে সুবর্ণচর উপজেলার চর বৈশাখী গ্রামের রিয়া বেগম (৯) ও তার চাচাতো বোন নাসরিন আক্তার (১১) পরিবারের সাথে ঢাকায় বসবাস করত। তারা ঈদুল আযহার ছুটিতে গ্রামের বাড়ি আসে। তারা সাঁতার কাটতে জানেনা।

আরও পড়ুন : সাউথ আফ্রিকায় গ্যাস দুর্ঘটনায় ১৬ মৃত্যু

বুধবার দুপুর ৩ টার দিকে দুই বোন পুকুরের পানিতে ডুবে মারা যায়। ঐ সময় তাদের পরিবারের সদস্যরা পারিবারিক কাজে ব্যস্ত ছিল। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে। এরপর ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

চরজব্বার থানার উপ-পরিদর্শক (এএসআই) আবদুল ওয়ারেছ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।

আরও পড়ুন : গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

কুড়িগ্রাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে মুসফিফা তিথী (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে বাড়ির পাশের পুকুরে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : ৭ দিনব্যাপী বিশেষ টিকা ক্যাম্পেইন

তিথি উপজেলার সদর ইউনিয়নের সোনাতলী গ্রামের মিজানুর রহমানের মেয়ে। সে সোনাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তিথীসহ আরও ২ শিশু বাড়ির পাশের পুকুরে গোসলে নামে। সেখানে তিথি পানিতে ডুবে যায়। সাথে থাকা শিশুরা চিৎকার দিলে পরিবারের লোকজন এসে তিথিকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ৬ মাসে ৩৪০ বন্দুক হামলা

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এস এম সায়েম জানান, মেয়েটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক মেয়েটিকে দেখে মৃত ঘোষণা করেন।

বরিশাল

বরিশালের মুলাদী ও কাজিরহাট থানায় পুকুর ও নদীতে ডুবে ২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার বেলা ১১ টায় মুলাদী উপজেলার রামচর গ্রামে ও দুপুর ১২ টার দিকে কাজিরহাট থানার কাদিরবাদ গ্রামে পৃথক এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : মানিকগঞ্জে ৩৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

তারা হলেন- মুলাদীর রামচর গ্রামের কায়েজ খলিফার ছেলে আল-হাসিন (৪) ও মুলাদী উপজেলা সীমান্তবর্তী কাজিরহাট থানার কাদিরবাদ গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে মো. ইব্রাহীম (১৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, আল-হাসিন প্রতিবেশী ছেলে মেয়েদের সাথে পুকুরে গোসলে নেমে নিখোঁজ হয়। স্থানীয়রা এসে ডুবন্ত অবস্থায় আল-হাসিনকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা, নিহত ২৭

অপরদিকে দুপুর ১২ টার দিকে নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় মো. ইব্রাহীম। বিষয়টি তার মা বুঝতে পেরে স্থানীয় লোকজনকে জানান। স্থানীয় লোকজন ও তার আত্মীয়রা এসে নদী থেকে তাকে উদ্ধার করে। পরে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) সমীর কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ ২ টি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা