সারাদেশ

ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশনের কমিটি গঠন

মোঃ মনির হোসেন, স্টাফ রিপোর্টার : ‘মানবকল্যানে ঐক্যবদ্ধ আজ, শিক্ষার আলোয় গড়বো সমাজ’ এই স্লোগানকে সামনে রেখে ২০১৬ সালের ২৫ ডিসেম্বর ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার রাধাকানাই ইউনিয়নে একঝাঁক মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠিত হয় ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন।

আরও পড়ুন : সহযোগীদের কাছে হাত পাতি না

প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের সংগঠনটি বিভিন্ন শিক্ষা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসএসসি, এইচএসসি ও বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্তদের সংবর্ধনা, ইউনিয়ন ব্যাপী মেধা যাচাই প্রতিযোগিতা,বাংলা ও ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতা, বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয়, ঈদ পূনর্মিলনী সহ নানা কর্মসূচীর আয়োজন করে আসছে তারুণ্যের আস্থা অর্জনকারী এই সংগঠন। প্রতিবছর সদস্যদের মধ্য থেকে নেতৃত্ব, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে গঠিত হয় নতুন কার্যকরী কমিটি। তারই ধারাবাহিকতায় গত ৩ জুলাই ২০২৩ তারিখে ৪র্থ বারের মতো নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

উক্ত কমিটিতে সভাপতি পদে মনোনিত করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজের ৫ম বর্ষের মেধাবী শিক্ষার্থী মাহমুদুল হাসানকে এবং সহ-সভাপতির দায়িত্ব অর্পিত হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপির) ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাযহারুল ইসলাম ফারাবী ও সারোয়ার হোসেনকে এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয় সরকারি আনন্দমোহন কলেজের মেধাবী শিক্ষার্থী সৈয়দ আশরাফ-কে। নতুন এই নেতৃত্ব মেধাবীদের মূল্যায়ন, নতুন মেধার সন্ধানের মাধ্যমে শিক্ষার আলোয় সমাজ সংস্কারে বদ্ধপরিকর।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা