সারাদেশ

পাবনায় ব্যবসায়ীর ১৫ লাখ টাকা নিয়ে উধাও!

জেলা প্রতিনিধি, পাবনা : পাবনা সদর উপজেলার দোগাছীতে ধার নিয়ে ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছেন মো. তারিক হাসান রাসেল (৩৮) নামের এক মসলা ব্যবসায়ী। এ ঘটনায় মামলা দায়ের পর ১৫ লাখ টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন পাবনার আমলী আদালত।

আরও পড়ুন : দেশের সব জনগণের জন্য কাজ করি

রায়ের ৩ মাস অতিবাহিত হলেও এখনও অভিযুক্ত তারিক হাসান রাসেলকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাকে যেকেউ ধরিয়ে দিতে পারবে বলে জানিয়েছেন গ্রেফতারি পরোয়ানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আরিফুল ইসলাম। তাকে ধরিয়ে দিতে বা সন্ধান দিলে উপযুক্ত পুরস্কারের ঘোষণা দিয়েছেন বাদী মাসুদ বিশ্বাস।

অভিযুক্ত তারিক হাসান ওরফে রাসেল পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কুলনিয়া গ্রামের আলহাজ্ব আকমল হোসেন মুন্সির ছেলে। বাদী মাসুদ বিশ্বাস একই গ্রামের চাঁদ আলী বিশ্বাসের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওষুধ ব্যবসায়ী মাসুদের ঘনিষ্ট পরিচয় ছিলেন রাসেলের সঙ্গে। রাসেল দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ধরনের মসলা নিয়ে এসে পাবনায় পাইকারি বিক্রি করতেন। সেই ব্যবসার জন্য প্রথমে ৫০ হাজার টাকা ধার নেয়। সেই টাকা প্রতিদিন দিয়ে দিতো। এরপর হঠাৎ করে একদিন ৫ লাখ টাকা ধার নেয়। সেই টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দেয়। এরপর ব্যবসা বড় পরিসরে করার জন্য ১৫ লাখ টাকা ধার নেয়। টাকা ধার নেওয়ার কয়েকদিন পরেই সে পলাতক হয়ে যায়। এরপর টাকা ধার দেওয়ার উপযুক্ত প্রমাণ উপস্থাপন করে ২০১৯ সালের শেষের দিকে আদালতে একটি মামলা দায়ের করে ভুক্তভোগী মাসুদ বিশ্বাস।

আরও পড়ুন : মালদ্বীপে ৬৫ বাংলাদেশি আটক

মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় চলতি বছরের ২৩ মার্চ অভিযুক্তকে ১৫ লাখ টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের কারাদণ্ড দেন যুগ্ম দায়রা জজ, ২য় আদালত এর বিচারক মো. একরামুল কবির। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এরপর থেকেই গা ঢাকা দিয়েছেন রাসেল।

ভুক্তভোগী ব্যবসায়ী মাসুদ রানা বলেন, ‘আমি রাসেলকে বিশ্বাস করে আমার টাকা দিয়েছিলাম। সে আমার টাকা নিয়ে উধাও হয়ে গেছে। আমি এখন নিঃস্ব। আমাকে রাস্তার ফকির বানিয়ে চলে গেছে সে। আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যাতে তাকে ধরে আমাদের টাকা ফিরিয়ে দেয়। শুধু আমি নয় আমার মতো অনেকের থেকে ১ কোটি ৬০ লাখ টাকা নিয়ে পালিয়েছেন। তার সন্ধান অথবা কেউ ধরিয়ে দিতে পারলে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। তাকে কেউ দেখলে ০১৭৭০৩০২০৩০ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।’

অভিযুক্ত পলাতক রাসেলের বাবা আকমল মুন্সি বলেন, আমার ছেলে অনেকের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা নিয়েছিল। অনেকের টাকাই আমি ফেরত দিয়েছি। কিন্তু কয়েকজনকে ফেরত দিতে পারিনি। তাদেরকে ৫০% টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু তারা নিতে অস্বীকার করেছে। এখন আদালতের রায় হওয়ায় ছেলে পালিয়ে গেছে। আমরাও তার কোনও খোঁজখবর পাই না।

আরও পড়ুন : নুরের সঙ্গে যোগাযোগ নেই

এবিষয়ে আসামির গ্রেফতারি পরোয়ানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আরিফুল ইসলাম বলেন, রায় ঘোষণার পর থেকেই সে পলাতক। আমরা তাকে ধরতে চেষ্টা করছি। যেহেতু রায় হয়ে গেছে এখন যে কেউ তাকে ধরে পুলিশে সোপর্দ করতে পারবেন বা তার সন্ধান দিতে পারবেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা