সংগৃহীত ছবি
সারাদেশ

বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের

জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এছাড়া বজ্রপাতে দুটি গরু ও একজন রাখাল আহত হয়েছে।

আরও পড়ুন : দেশের সব জনগণের জন্য কাজ করি

সোমবার (৩ জুলাই) সকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতলা, ইসলামপুর ইউনিয়ন, গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর ও ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের চামা-মুশরিভূজা গ্রামে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রওশন বলেন, উপজেলার জামতলা এলাকায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে ওমর আলী (৫০) নামের এক কৃষক মারা যান। তিনি ভোলাহাট উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন : মালদ্বীপে ৬৫ বাংলাদেশি আটক

সদর উপজেলার বাররশিয়া গ্রামে বাড়ির পাশে কৃষি কাজ করার সময় জহিরুল ইসলাম (৩৫) মারা গেছেন। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল হামিদ জানান, উপজেলার প্রসাদপুর গ্রামে নিজের বাড়িতে মোবাইল দেখার সময় বজ্রপাতে গুরুতর আহত শরিফুল ইসলামকে (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। শরিফুল ইসলাম প্রসাদপুর গ্রামের আজিজুল হকের ছেলে।

আরও পড়ুন : কমল কাঁচা মরিচের ঝাঁজ

অন্যদিকে ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের মুশরিভুজা গ্রামে জমিতে কাজ করার সময় বজ্রপাতে আনোয়ার হোসেন (৬০) নামের এক কৃষক মারা যান। তিনি একই এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বজ্রপাতে মৃত বৃদ্ধের মরদেজ স্বজনরা বাড়ি নিয়ে গেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা