প্রতীকী ছবি
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আব্দুল বাকের সরকার বাবর, কসবা (ব্রাম্মণবাড়ীয়): ব্রাহ্মণবাড়িয়া কসবায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২ জুলাই) দুপুরে উপজেলার কুটি ইউপির মাইজ খার গ্রামে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: ঈদযাত্রা পুরোটাই ভালো হয়েছে

ওই দুই শিশু হলো ব্রাহ্মণপাড়া উপজেলার দইখলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে জুবায়ের (১০) এবং মাইজ খার গ্ৰামের রাজু ভূঁইয়ার মেয়ে মাইশা ভূঁইয়া (০৮)।

স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, জুবায়ের মামার বাড়িতে বেড়াতে এসেছিল, ওই দুই শিশু দুপুর ১টার দিকে জামাল ভূঁইয়ার পুকুরে সাঁতার শিখতে নামে কিন্তু সাঁতার না জানায় দুজন পানিতে তলিয়ে যায়।

আরও পড়ুন: মোসাদের সঙ্গে বৈঠক হয়নি

পরে তাঁদের খুঁজে না পেয়ে স্থানীয় লোকজন এসে পানির নিচ থেকে তাদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কতব্যরত চিকিৎসক ওই দুই শিশুকে মৃত ঘোষণা করে। মৃত দুই শিশু সম্পর্কে মামাতো বোন ও ফুফাতো ভাই।

দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দূরদূরান্ত থেকে স্থানীয় লোকজন নিহত শিশুদের বাড়িতে এসে ভিড় জমাচ্ছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা