ছবি: সংগৃহীত
সারাদেশ

অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা

জেলা প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহাকে পুঁজি করে বাসের টিকিট নির্ধারিত ভাড়া থেকে বেশি ভাড়ায় বিক্রি করায় ঢাকা-নোয়াখালী রুটে চলা বিভিন্ন বাসকে ১১ টি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন : জমি নিয়ে সংঘর্ষে কৃষকের মৃত্যু

রোববার (২ জুলাই) বিকেলে জেলা শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় জেলা প্রশাসনের অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ ও আহসান হাফিজ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, ঈদকে পুঁজি করে ঢাকা থেকে নোয়াখালী রুটে চলা এ পরিবহনগুলো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। এমন অভিযোগে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের অভিযানের নির্দেশনা দেন।

আরও পড়ুন : দেশে ঢুকছে ভারতীয় কাঁচা মরিচ

এ দিন বিকেলে জেলা শহরের নতুন বাসস্ট্যান্ড, পিটিআই মোড়, মাইজদী বাজারসহ বিভিন্ন স্থানে ৩ ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে ২৫০ টাকা বেশি ভাড়ায় টিকিট বিক্রি করায় সোহা ট্রান্সপোর্টকে ৫ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ ও আহসান হাফিজ।

এছাড়া অতিরিক্ত ভাড়া রাখাসহ প্রয়োজনীয় কাগজের হালনাগাদ না থাকা ও আইন শৃঙ্খলা বাহিনীর সিগনাল না মানায় বিভিন্ন ধারায় লাল সবুজ, একুশে, হিমাচল, সোহা, সুগন্ধা পরিবহনসহ একাধিক পরিবহনকে সর্বমোট ১১ টি মামলায় ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি তাৎক্ষনিকভাবে জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন : ঝর্ণা দেখতে গিয়ে ২ তরুণের মৃত্যু

এ বিষয়ে জেলা প্রশাসনের অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ ও আহসান হাফিজ জানান, নির্ধারিত ভাড়া থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান স্যারের কাছে অভিযোগ আসে। স্যারের নির্দেশনায় আমরা এই অভিযানটি পরিচালনা করি।

এ সময় মোট ১১ টি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি তাদের সতর্ক করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন : বজ্রপাতে ৮ নারী আহত

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, সাধারণ মানুষের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়, সে বিষয়ে এ পরিবহনগুলোকে সতর্ক করা হয়েছে। অভিযোগ পেলে আবারও এই অভিযান পরিচালনা করা হবে।

বিআরটিএ নোয়াখালীর সহকারী রাজস্ব কর্মকর্তা সুজিত রায় ও সুধারাম মডেল থানার পুলিশ সদস্যরা এ অভিযানে সহযোগিতা করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা