ছবি: সংগৃহীত
সারাদেশ

এক্সপ্রেসওয়েতে পুলিশসহ নিহত ২

জেলা প্রতিনিধি : মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি মাইক্রোবাসের চাপায় পুলিশ কনস্টেবল ও একজন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে হতাহত ১৭

রোববার (২৫ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে পদ্মা সেতুর উত্তর থানা সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার সকালে পদ্মা সেতুর উত্তর থানা সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে যায়। এ সময় ঘটনাস্থলে ডিউটিতে থাকা পদ্মা সেতুর উত্তর থানার কনেস্টেবল মোতালেবসহ ৪ জন আহত এবং অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন।

আরও পড়ুন : বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পরে তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লক্স হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কনেস্টেবলকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পদ্মা সেতু উত্তর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রশিদ জানান, গুরুতর আহত অবস্থায় কনস্টেবল মোতালেবকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পর কর্তব্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : হিজবুত তাহরীরের শীর্ষ নেতা গ্রেফতার

ঐ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, আমার থানা এলাকার পাশেই সড়ক দুর্ঘটনা ঘটে। একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক নারী নিহত হন।

মাইক্রোবাসের চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা