ছবি : সংগৃহিত
সারাদেশ

পিয়ারাপুর বাজার যেন আমের বাজার!

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুরের পিয়ারাপুর বাজারে আম কেনাবেচা জমজমাট হয়ে উঠেছে। এই যেন আমের বৃষ্টি । প্রতিদিনই ভোর থেকে বিকেল পর্যন্ত বাজারের আল্লার দান বাণিজ্যালয় আড়ৎ থেকে নানা জাতের আম ক্রয়-বিক্রয় করা হয়।

আরও পড়ুন: রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার

শনিবার (২৪ জুন) লক্ষ্মীপুরের পিয়ারাপুর বাজারে দেখা গেছে, আম বিক্রির ধুম। একদিকে আড়তদাররা দেশের বিভিন্ন স্থান থেকে আম নিয়ে আসছেন। আরেকদিকে সেসব আম বিক্রি হয়ে যাচ্ছে মুহূর্তেই। এতে বাজারের চারদিকে ছড়িয়ে পড়ছে পাকা আমের মিষ্টি ঘ্রাণ।

আমের বাড়তি দাম নিয়ে তেমন অভিযোগ না থাকলে ও সাধারণ ক্রেতারা বলছে সিজন অনুযায়ী আমের দাম আরেকটু কম হওয়ার কথা।

এই সম্পর্কে ব্যবসায়ীরা জানান, এই বাজারে প্রতিদিন ১৮০০-২০০০ মণ আম বিক্রি হয়। আমরা বিভিন্ন জায়গা থেকে আম সরবরাহ করি, পরিবহন খরচ বেশি হওয়ার কারণে এর থেকে কম মূল্যে বিক্রি করতে গেলে আমাদের লোকসান গুনতে হবে।

আরও পড়ুন: ভোলায় পুলিশের বইয়ের মোড়ক উম্মোচন

আম কিনতে আসা জহির মিয়া বলেন, এই বাজারে আম গুলো অনেক কম দামে আম পাওয়া যায়, এইখান থেকে আম কিনে আমি খুচরা দামে বিক্রি করি, তবে ঈদের পরেই আমের দাম বেড়ে যাবে তাই এখনি বেশি করে নিয়ে যাচ্ছি।

সজীব হোসেন বলেন, সকালে এই ফলের বাজারে এসেছি ল্যাংড়া, হাড়িভাঙ্গা, রুপালি আম অনেক মিষ্টি তাই আম গুলো নিয়েছি।

বাজারের আম বিক্রেতা হানিফ মিয়া জানান, আগের চেয়ে আমের কেনা-বেচা জমজমাট হয়ে উঠেছে। বাজারে আমের সরবরাহ অনেক বেড়েছে। আমাদের এইখানে ল্যাংড়া, হাড়িভাঙ্গা, লোকনাথ, রুপালি, লক্ষণভোগ, চোষা,গুটি, হিমসাগর,ফজলি,আম্রপালি সহ আরো বিভিন্ন জাতের আম পাওয়া যায়।

আরও পড়ুন: পদোন্নতি পাওয়া ২ কর্মকর্তাকে সংবর্ধনা

আম ব্যাবসায়ি কালাম মিয়া বলেন, প্রতিদিন সকাল থেকে এই বাজারে ক্রেতারা আমের জন্য ভীড় করে, সামনে ঈদের কারণে আমের চাহিদা ও বেশি, এখন আমের দাম একটু কম থাকলে ও ঈদের পরে আমের দাম বেড়ে যাবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা