সারাদেশ

সবার প্রচেষ্টায় উৎসব মূখর হবে ঈদ আনন্দ

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা : আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ঈদকে উৎসব মুখর করতে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহায় ঘরে ফেরা মানুষ যাতে নিরাপদে বাড়িতে ও কর্মস্থলে ফিরতে পারে সে জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন গাইবান্ধা জেলা পুলিশ।

আরও পড়ুন : আ’লীগের হাতে স্বাধীনতার সূর্য উদিত হয়

শুক্রবার দুপুরে গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে জনসচেতনতা সৃষ্টির লক্ষে পলাশবাড়ী পৌর শহরের চৌমাথায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা পুলিশ সুপার মো.কামাল হোসেন।

এসময় তিনি সাংবাদিকদের জানান, ঈদকে উৎসব মুখর করার পাশাপাশি গাইবান্ধায় যেসব পশুর হাট রয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে সব হাটেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্রেতা-বিক্রেতা যাতে কোন প্রকার হয়রানীর শিকার না হয় সে জন্য সার্বক্ষনিক নিয়োজিত রয়েছে পুলিশ।

আরও পড়ুন : ইউক্রেন যুদ্ধে ৪৭৭ শিশু নিহত

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, সহকারি পুলিশ সুপার( সি-সার্কেল) উদয় কুমার, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু বক্কর প্রধান, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, ট্রাফিক ইন্সপেক্টর নুর আলম, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, ট্রাফিক ইন্সপেক্টর শাহ আলমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা ও আওয়ামীলীগ অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে মহাসড়কে চলাচলরত পরিবহন চালকদের হাতে লিফলেট তুলে দেন পুলিশ সুপারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা