ছবি-সংগৃহীত
সারাদেশ

চালককে হত্যা করে রিকশা ছিনতাই

জেলা প্রতিনিধি : কক্সবাজারের সদরে কালু (৩০) নামে এক যুবককে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

আরও পড়ুন : দোকানির ঝাড়ুর আঘাতে ক্রেতার মৃত্যু

শুক্রবার (২৩ জুন) সকালে উপজেলার খুরুশকুল আশ্রয় প্রকল্পের বশিরপাড়ার বিল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত কালু কক্সবাজার শহরের ইসলামপুরের পাহাড়তলী এলাকার বাসিন্দা।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে অটোরিকশা (টমটম) নিয়ে বাসা থেকে বের হন কালু। কিন্তু রাত ১০টায়ও তিনি বাড়িতে ফিরেননি। তার ব্যবহৃত মুঠোফোনও বন্ধ ছিল। তখন থেকে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। সারারাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পাননি। পরে শুক্রবার সকাল ১০টার মরদেহ পড়ে থাকার খবর পান তারা।

আরও পড়ুন : সেপটিক ট্যাংকে নেমে নিহত ২

খুরুশকুল ইউনিয়নের ইউপি সদস্য নাসির উদ্দীন জানান, সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন বিলের মধ্যে একটি মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) নাজমুল হুদা জানান, খবর পেয়ে থানা পুলিশ, পিবিআই ও সিআইডির ক্রাইম সিন ইউনিট মরদেহটি উদ্ধার করে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : গৌরীপুরে যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম

কক্সবাজার জেলা সিআইডির পরিদর্শক মৃতশ্রী বড়ুয়া জানান, নিহতের বুক ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ছুরিকাঘাতে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা