ছবি-সংগৃহীত
সারাদেশ

দোকানির ঝাড়ুর আঘাতে ক্রেতার মৃত্যু

জেলা প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় দোকানির ঝাড়ুর আঘাতে আরজান মণ্ডল (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : উখিয়া ক্যাম্পে ৩ রোহিঙ্গা গুলিবিদ্ধ

শুক্রবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার টেকের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরজান মণ্ডল পার্শ্ববর্তী রুদ্রপুর গ্রামের দাউদ মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টেকের বাজার এলাকায় স্থানীয় আবু তালেবের দোকান থেকে বৃহস্পতিবার (২২ জুন) বাকিতে চা পান করেন আরজান মণ্ডল। শুক্রবার সকালে পুনরায় বাকিতে চা চাইলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। তখন ধাক্কাধাক্কির একপর্যায়ে দোকানি আবু তালেব তাকে ঝাড়ু দিয়ে আঘাত করেন। এতে মাটিতে পড়ে যান আরজান মণ্ডল। তখন বাজারের অন্যরা ছুটে এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

আরও পড়ুন : সেপটিক ট্যাংকে নেমে নিহত ২

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বলেন, কথা-কাটাকাটির একপর্যায়ে দোকানি দোকান পরিষ্কার করার ঝাড়ু দিয়ে আরজান মণ্ডলকে আঘাত করেছিলেন। তবে ময়নাতদন্ত শেষেই বোঝা যাবে কী কারণে তার মৃত্যু হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা