সারাদেশ

মুন্সীগঞ্জে আ’লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার (২৩জুন) সকাল ১০টার দিকে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুর কেল্লা সংলগ্ন এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন।

পরে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে সদর উপজেলা আ’লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত হয়। এছাড়াও একই সময় স্বাধীনতা সংগ্রামে শহীদের রুহের মাগফেরাত কামনা করা হয়েছে। পরে একে একে দলটির বিভিন্ন অঙ্গ সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।

এ সময় উপস্থিতি ছিলেন জেলা'লীগের যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা, জেলা মহিলা আ’লীগের আহবায়ক তহুরা জামান জোছনা, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সামসুল কবির মাস্টার, শহর আ’লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন, সহ-সভাপতি মোহাম্মদ আলী, চরকেওয়ার ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, নারীনেত্রী সামসুন্নাহার শিল্পী প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা