ছবি-সংগৃহীত
সারাদেশ

অস্ত্র-গুলিসহ ২ বনদস্যু গ্রেফতার

জেলা প্রতিনিধি : বাগেরহাটে সুন্দরবনের অভ্যন্তরে জেলে অপহরণের সঙ্গে জড়িত দুই বনদস্যুকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : এটিইউ’র অভিযানে আসামি গ্রেফতার

মঙ্গলবার (২০ জুন) বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল হক।

এরআগে সোমবার (১৯ জুন) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের দেওয়া তথ্যে তিনটি একনলা বন্দুক, ১০ রাউন্ড বন্দুকের কার্তুজ, দুটি গাছি দা, একটি হাতুড়ি, একটি খাতা জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- বাগেরহাটের শরণখোলা উপজেলার জয়নাল সরদারের ছেলে এসমাইল হোসেন (৩৫) ও একই উপজেলার আশরাফ আলী মুন্সির ছেলে রেজাউল মুন্সি (৩২)।

আরও পড়ুন : স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ, আটক ২

পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, ২০২২ সালের ২১ ডিসেম্বর বনদস্যু কর্তৃক জেলে অপহরণের ঘটনায় মোংলা থানায় একটি মামলা হয়। ২৬ ডিসেম্বর পুলিশ অভিযান চালিয়ে ১১ জন অপহৃত জেলেকে উদ্ধার করা হয় এবং তিনজন অপহারণকারীকে গ্রেফতার করা হয়। সোমবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে দুই জলদস্যুকে আটক করে। তাদের বিরুদ্ধে শরণখোলা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা