ছবি: সংগৃহীত
সারাদেশ

এটিইউ’র অভিযানে আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে নাশকতা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। এ সময় আসামির থেকে নাশকতার কাজে ব্যবহৃত ২ টি মুঠোফোন জব্দ করা হয়।

আরও পড়ুন : ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বুধবার (২১ জুন) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

এর আগে গতকাল মঙ্গলবার (২০ জুন) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : ইবির হলে আবারও নগ্ন করে নির্যাতন

গ্রেফতারকৃত মো.মাহবুবুর রহমান (৪০) উপজেলার চৌমুহনী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকার আবদুর সামাদ মাস্টার বাড়ির মৃত আদুর সামাদের ছেলে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি সন্ত্রাস নিরোধ মামলার পলাতক আসামি। মামলাটি এন্টি টেরোরিজম ইউনিট তদন্ত করছে।

আরও পড়ুন : কুড়িগ্রামে ৩ হাজার পরিবার পানিবন্দি

গোপন সংবাদের ভিত্তিতে এন্টি টেরোরিজম ইউনিটের একটি টিম তাকে গ্রেফতার করে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা