সারাদেশ

উলিপুরে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) বিকেলে উলিপুর জিরো পয়েন্ট (গবা মোড়) এ উপজেলার সর্বস্তরের সাংবাদিকবৃন্দ এ মানববন্ধনের আয়োজন করে।

আরও পড়ুন: কৃষি উৎপাদন বাড়াতে হবে

দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি উত্তম কুমার সেন গুপ্ত লক্ষনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি ম›জুরুল হান্নান, দৈনিক ভোরের পাতার আব্দুল মালেক, সিনিয়র সাংবাদিক শহিদুল আলম বাবুল, দৈনিক আজকের দর্পণের শাহানুর রহমান লিটন, প্রতিদিনের বাংলাদেশের চন্দন সরকার।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশে দিন দিন সাংবাদিক নির্যাতনের পরিমান বেড়েই চলছে যার প্রেক্ষিতে নাদিমকেও হত্যা হতে হয়েছে, নাদিম হত্যার সাথে জড়িত বাবু চেয়ারম্যানসহ সকল অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত ট্রাইবুনাল গঠন করে বিচারের দাবি জানান।

আরও পড়ুন: ২৮টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের

এ সময় বিভিন্ন ইলেক্ট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার পত্রিকার প্রতিনিধিগণ।

উল্লেখ্য, গত বুধবার (১৬ জুন) রাতে বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি ও ৭১ টিভির বকশিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে ইউপি চেয়ারম্যান বাবুর নেতৃত্বে দুর্বৃত্তরা চলন্ত হোন্ডা আটকিয়ে হামলা চালায়। পরদিন বৃহস্পতিবার দুপুরে ময়মনসিং মেডিকেল কলেজ হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা