ফাইল ছবি
সারাদেশ

সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি

সুনামগঞ্জ প্রতিনিধি: ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জের সবকটি নদ-নদীর পানি ক্রমেই বেড়ে চলছে।

আরও পড়ুন: কারো কাছে নতজানু হব না

গত ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটার ও ৫ দিনে সাড়ে ৫শ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড।

সুনামগঞ্জের প্রধান নদী সুরমার পানি ছাতক ষ্টেশনে বিপদসীমার ৪১ সেন্টিমিটার উপর দিয়ে ৮ দশমিক ৫২ মিটারে প্রবাহিত হচ্ছে। তবে সুনামগঞ্জ স্টেশনে বিপদসীমার ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে ৭ দশমিক ৪ মিটারে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি ছাতকে ৫৮ ও সুনামগঞ্জে ৩৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

এদিকে পাহাড়ি ঢলের পানিতে গত শুক্রবারে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের ১০০ মিটার ডুবন্ত সড়ক ডুবে যায়। ওইদিন পানির উপর দিয়ে কিছুটা যানবাহন চলাচল করলেও পানি বৃদ্ধি পাওয়ায় গত শনিবার থেকে তাহিরপুরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুন: বেইজিং পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

এছাড়া এই সড়কের শক্তিয়ারখলা ও আনোয়ারপুর সড়কের কিছু অংশ পানিতে তলিয়ে গেছে। সড়কের দুপাশে আটকা পড়ে আছে বিভিন্ন যানবাহন। যাত্রীরা নৌকায় যাতায়াত করছেন।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার গণমাধ্যমকে জানান, সুনামগঞ্জে ও ভারতের চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত অব্যাহত থাকায় সব কটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে ছাতকে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

তিনি আরও বলেন, এতে কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ছাতক ছাড়া সুনামগঞ্জসহ অন্যান্য এলাকায় বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার সম্ভাবনা আছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা