ছবি : সংগৃহিত
সারাদেশ

উখিয়ায় দেয়াল ধসে স্কুলছাত্রীর মৃত্যু

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় মাটির দেয়াল ধসে আরেফা আক্তার (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: পাবনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

শনিবার (১৭ জুন) সকালে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া জুম্মাপাড়ার কালাচাঁন্দপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত আরেফা ওই গ্রামের মো. শাহাজানের মেয়ে। সে স্থানীয় আবদুর রহমান বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে খামারির মৃত্যু

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বে পাহাড়ের উপরে তাদের একটি বাড়ি ছিল। পরে নতুন বাড়ি করে ওই পাহাড়ের মাটি বিক্রি করায় নিচে একটি গর্ত হয়। আর সেই গর্তে বসে খেলার সময় হালকা বৃষ্টিতে আচমকা দেয়াল ধ্বসে গেলে আরেফা দেয়ালের নিচে চাওয়া পড়ে। পরে তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসককে তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা