ছবি : সংগৃহিত
সারাদেশ

নোয়াখালীতে জাল টাকাসহ যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে জাল টাকাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৯ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

আরও পড়ুন: উখিয়ায় দেয়াল ধসে স্কুলছাত্রীর মৃত্যু

গ্রেফতার মো. শিহাব (২৯) মাদারীপুর জেলার শিবচর থানার উৎরাইল গ্রামের বাবুল ওরফে হাসেমের ছেলে।

রোববার (১৮ জুন) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার সাহাজিরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম। তিনি বলেন, গতকাল শনিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কবিরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের সাহাজিরহাট বাজারে টিপু স্টোরের মালিক সলিম উল্যাহকে এক ব্যক্তি জাল টাকা দিয়েছে খবর পায় পুলিশ।

আরও পড়ুন: পাবনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ আসামি শিহাবের দেহ তল্লাশী করে পরনের প্যান্টের পিছনে থাকা মানি ব্যাগের ভিতর থেকে ২০টি এক হাজার টাকার জাল নোট ও দোকানদার সলিম উল্যাকে দেওয়া ৯টি এক হাজার টাকার জাল নোটসহ মোট ঊনত্রিশ হাজার টাকার জাল নোটসহ তাকে গ্রেফতার করে।

ওসি আরও জানায়, ওই সময় অজ্ঞাতনামা ২/৩ জন কৌশলে পালিয়ে যায়। আসামি আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন থানা এলাকার হাট বাজারে জনগণের কাছে জাল টাকা খাঁটি বলে ব্যবহার করে আসতেছে।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে খামারির মৃত্যু

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ি থানায় মাদক মামলা সহ দুটি মামলা রয়েছে। জাল টাকা উদ্ধারের ঘটনায় কবিরহাট থানায় আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে রোববার দুপুরের দিকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা