প্রতীকী ছবি
সারাদেশ

বজ্রপাতে দুই মাদরাসাছাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বজ্রপাতে দুই মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বগুড়ায় সড়ক দুর্ঘটনা, নিহত ৩

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের জরিপাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই গ্রামের ওমেদ আলীর মেয়ে মুর্শিদা আক্তার (১২) ও জুতি মিয়ার মেয়ে লাবীবা আক্তার (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ বজ্রপাত শুরু হয়। ঘোষগাও ইউনিয়নের বকুলতলা মহিলা মাদরাসার ছাত্রী লাবীবা ও মুর্শিদা মাদরাসা থেকে বাড়ি ফিরছিল। কিন্তু পথে রহিম উদ্দিনের বাড়ি সংলগ্ন এলাকায় আসলে বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : রোহিঙ্গা কিশোরকে জবাই করে হত্যা

ধোবাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইনছান বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা