সারাদেশ

সংরক্ষিত বনভূমিতে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ

ইমরান আল মাহমুদ: কক্সবাজার দক্ষিণ বনবিভাগের মনখালী বিটে সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে উঠা দালান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বনবিভাগ।

বুধবার (১৪ জুন) বিকেলে মনখালী গর্জনবুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন মনখালী বিট কর্মকর্তা শিমুল কান্তি নাথ।

জানা যায়, বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে চারিপাশে পলিথিন দিয়ে ঘিরে দালান তৈরি করছিলো সালাহ উদ্দিন নামের এক ব্যক্তি। সে পালংখালী থেকে এসে মনখালী সংরক্ষিত বনভূমিতে বসতি স্থাপন করেছে বলে জানা যায়।

বিষয়টি বিট কর্মকর্তা অবগত হয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানের নেতৃত্ব দেওয়া বিট কর্মকর্তা শিমুল কান্তি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সংরক্ষিত বনভূমি তে দালান নির্মাণের খবরে অভিযান পরিচালনা করা হয়। গর্জনবুনিয়া এলাকায় অভিযানে নির্মাণাধীন একটি বাড়ি উচ্ছেদ করা হয়। তাছাড়া সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নির্মাণ করা বাঁধ ভেঙে পানি চলাচল স্বাভাবিক করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা